ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘিওরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫

ঘিওরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

"নিজের জন্য যুদ্ধ করি, সহিংসতা রোধে একসাথে লড়ি" শ্লোগানকে সামনে নিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বামনা বি,কে,এস পাপ সস লিমিটেড-এর হল রুমে নারীপক্ষ আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিবাদ দিবসের কর্মসূচিতে ছিলো ঘোষণা পাঠ ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ৩ নং বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাছিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্পের পরিচালক রওশন আরা। সহ-ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও এবং চ্যাম্পিয়ন মোহনা ও মারিজা খান তানজিনা এই আয়োজনে যুক্ত ছিলেন।

নারীপক্ষ-এর অধীনে পরিচালিত 'স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার' প্রকল্পটি সেপ্টেম্বর ২০২৫ থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সাহায্যে নারীদের আত্ম-নির্ভরশীল হতে সহায়তা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘিওরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

"নিজের জন্য যুদ্ধ করি, সহিংসতা রোধে একসাথে লড়ি" শ্লোগানকে সামনে নিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বামনা বি,কে,এস পাপ সস লিমিটেড-এর হল রুমে নারীপক্ষ আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিবাদ দিবসের কর্মসূচিতে ছিলো ঘোষণা পাঠ ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ৩ নং বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাছিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্পের পরিচালক রওশন আরা। সহ-ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও এবং চ্যাম্পিয়ন মোহনা ও মারিজা খান তানজিনা এই আয়োজনে যুক্ত ছিলেন।

নারীপক্ষ-এর অধীনে পরিচালিত 'স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার' প্রকল্পটি সেপ্টেম্বর ২০২৫ থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সাহায্যে নারীদের আত্ম-নির্ভরশীল হতে সহায়তা করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ