পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে ধর্ষণের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছে দশ বছর বয়সী এক শিশু। এই ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত মিলন বিশ্বাসকে আটক করে উত্তেজিত জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে। মিলন ওই গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে। ৩০ নভেম্বর রবিবার ঈশ্বরদী মুলাডুলি ইউনিয়নের গোডাউন পাড়া এলাকায় অভিযুক্তকে আটক করা হয়। পুলিশ মিলন বিশ্বাসকে আটক করার পাশাপাশি শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত মিলন বিশ্বাস গোডাউন পাড়া এলাকার লাবু দেওয়ানের শিম ক্ষেতে কাজ করতেন। গত ২২ নভেম্বর শনিবার বিকেলে শিশুটি ছোট ভাইকে নিয়ে পাশেই নানা বাড়ি যাওয়ার পথে মিলনের নজরে পড়ে। এ সময় শিশুটিকে পাশের ক্ষেতে নিয়ে সে ধর্ষণ করে। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে মাকে ঘটনাটি জানায়। মেয়েটির মা জানান, এই ন্যক্কারজনক ঘটনার বিচার চাইতে গেলে মিলন তাঁকে ও তাঁর মেয়েকে জবাই করে হত্যার হুমকি দেয়। সে কারণেই তাঁরা ঘটনাটি প্রথমে কাউকে বলতে সাহস পাননি। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে মিলন বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এদিকে মিলনের দৃষ্টন্তমূলক শাস্তি দাবি জানিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। তারা মিলনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন