ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘোড়াঘাটের নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: ভোগান্তিতে সাধারণ মানুষ

ছবি : ঘোড়াঘাটের নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: ভোগান্তিতে সাধারণ মানুষ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে অবস্থিত নওরিন ফিলিং স্টেশনে দীর্ঘ কয়েকদিন ধরে পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে পাম্পটিতে পেট্রোল না পাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিকভাবে পেট্রোল সরবরাহ চলছে এবং কোথাও তেলের সংকট নেই। অথচ রানীগঞ্জের এই পাম্পটিতে এপ্রিলের শুরু থেকে ৮ এপ্রিল পর্যন্ত পেট্রোল সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে রানীগঞ্জসহ আশপাশের অন্তত কয়েকটি গ্রামের শত শত মোটরসাইকেল চালক, অটোরিকশা ও ছোট যানবাহনের মালিকরা মারাত্মক সমস্যায় পড়েছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের প্রয়োজন মেটাতে তাদের কয়েক কিলোমিটার দূরের অন্য পাম্পে গিয়ে তেল নিতে হচ্ছে, ফলে সময় ও অতিরিক্ত ভাড়া দুটোই গুনতে হচ্ছে। অনেকেই জরুরি কাজে সময়মতো পৌঁছাতে পারছেন না। এতে করে কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, এটি স্বাভাবিক কোনো সংকট নয়; বরং পাম্প মালিকের পরিকল্পিত ‘তেল নিয়ে ভেলকিবাজি’। তাদের দাবি, কৃত্রিমভাবে পেট্রোল সরবরাহ বন্ধ রেখে বাজারে অস্থিরতা তৈরি করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ফিলিং স্টেশনের মালিক মুঠোফোনে জানান, “ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তেল বিতরণের সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা রানীগঞ্জ পাম্পে তেল সরবরাহ বন্ধ রেখেছি।”

তবে মালিকের এই বক্তব্যকে স্থানীয়রা ‘অযৌক্তিক’ ও ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন। তাদের প্রশ্ন, উপজেলার অন্যান্য পাম্পে যদি কোনো নিরাপত্তা সমস্যা না থাকে, তাহলে শুধুমাত্র এই পাম্পেই কেন এমন সংকট। এছাড়া যদি সত্যিই কোনো ঝুঁকি থাকে, তবে প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনীকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কেন—এ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এলাকাবাসীর দাবি, নিরাপত্তার অজুহাতে এভাবে জনভোগান্তি সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত পেট্রোল সরবরাহ স্বাভাবিক করা এবং প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট প্রশাসন ও জ্বালানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং জনদুর্ভোগ বাড়তে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ঘোড়াঘাটের নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ