ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবাবগঞ্জে আনসার প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ৩০০ তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাতে প্রাণহানি রোধের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় দিনাজপুরের নবাবগঞ্জে ৩০০টি তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

০৭ সেপ্টেম্বর সোমবার দুপুর ১ টায় উপজেলার খয়েরগনি স্কুল মাঠের পাশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালবীজ রোপণের উদ্বোধন করেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান, পিভিএম। এ সময় নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সোলায়মান হোসেন, উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. ফয়সাল কবির, ইউনিয়ন দলনেত্রী চন্দনা রানীসহ আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় খয়েরগনি গ্রামে রাস্তার পাশে পর্যায়ক্রমে মোট ৩০০টি তালবীজ রোপণ করা হবে।

প্রধান অতিথি মো. নূরুজ্জামান বলেন, “দিন দিন তালগাছ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। অথচ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাতে প্রাণহানি রোধে তালগাছের গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, তালগাছ রোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয়দেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নবাবগঞ্জে আনসার প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ৩০০ তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাতে প্রাণহানি রোধের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় দিনাজপুরের নবাবগঞ্জে ৩০০টি তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

০৭ সেপ্টেম্বর সোমবার দুপুর ১ টায় উপজেলার খয়েরগনি স্কুল মাঠের পাশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালবীজ রোপণের উদ্বোধন করেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান, পিভিএম। এ সময় নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সোলায়মান হোসেন, উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. ফয়সাল কবির, ইউনিয়ন দলনেত্রী চন্দনা রানীসহ আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় খয়েরগনি গ্রামে রাস্তার পাশে পর্যায়ক্রমে মোট ৩০০টি তালবীজ রোপণ করা হবে।

প্রধান অতিথি মো. নূরুজ্জামান বলেন, “দিন দিন তালগাছ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। অথচ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাতে প্রাণহানি রোধে তালগাছের গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, তালগাছ রোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয়দেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ