নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাঞ্চন গ্রামের মোহাম্মদ আরমান আলীর (৩১) বসতবাড়ি থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আরমান আলী এবং মীরপুর গ্রামের মো. আইজুল ইসলাম (৪২)কে গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীতে আরমান আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে ৪-৫টি মাদক মামলা রয়েছে। এছাড়া তাদের সঙ্গে আরও কয়েকজন এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন