ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ১

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ১
প্রতিনিধি

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জাল নোট তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল জানতে পারে, নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে তারিকুল ইসলাম মল্লিকের মালিকানাধীন ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে।

এর ভিত্তিতে বিকেল ৩টা ১৫ মিনিটে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। যার মোট মূল্য ৪৭ হাজার টাকা।

পরে দোকানে তল্লাশি চালিয়ে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত তারিকুল ইসলাম মল্লিক (৩৮) পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জাল নোট তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল জানতে পারে, নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে তারিকুল ইসলাম মল্লিকের মালিকানাধীন ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে।

এর ভিত্তিতে বিকেল ৩টা ১৫ মিনিটে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। যার মোট মূল্য ৪৭ হাজার টাকা।

পরে দোকানে তল্লাশি চালিয়ে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত তারিকুল ইসলাম মল্লিক (৩৮) পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ