ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতামূলক পথসভা

আবু সাঈদ
আবু সাঈদ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতামূলক পথসভা

রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এক জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের ডেমরা জোনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সড়কের ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে চালকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সচেতনতামূলক সভার পাশাপাশি সড়কটিতে বেপরোয়া গতিতে চলা বেশ কয়েকটি অবৈধ অটোরিকশা ও ইজিবাইক আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়।

পথসভায় উপস্থিত থেকে ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস হোসেন রনি বলেন, "জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনোভাবেই ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলতে দেওয়া উচিত নয়। এসব অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে প্রতিনিয়ত পথচারী ও যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। ট্রাফিক বিভাগ যদি স্থানীয় সচেতন মহলকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে দায়িত্ব পালন করে, তবে খুব দ্রুতই এই সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।"

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমান উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, "সড়কে যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রত্যেকের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। আসুন, আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি এবং সবাই মিলে একটি নিরাপদ সড়ক গড়ে তুলি।"

কর্মসূচিতে ডেমরা থানা বিএনপি নেতা সকাল ও জাকিরসহ স্থানীয় বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ট্রাফিক বিভাগের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকির মাধ্যমে সড়কটি দ্রুতই ঝুঁকিমুক্ত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতামূলক পথসভা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এক জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের ডেমরা জোনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সড়কের ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে চালকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সচেতনতামূলক সভার পাশাপাশি সড়কটিতে বেপরোয়া গতিতে চলা বেশ কয়েকটি অবৈধ অটোরিকশা ও ইজিবাইক আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়।

পথসভায় উপস্থিত থেকে ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস হোসেন রনি বলেন, "জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনোভাবেই ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলতে দেওয়া উচিত নয়। এসব অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে প্রতিনিয়ত পথচারী ও যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। ট্রাফিক বিভাগ যদি স্থানীয় সচেতন মহলকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে দায়িত্ব পালন করে, তবে খুব দ্রুতই এই সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।"

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমান উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, "সড়কে যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রত্যেকের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। আসুন, আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি এবং সবাই মিলে একটি নিরাপদ সড়ক গড়ে তুলি।"

কর্মসূচিতে ডেমরা থানা বিএনপি নেতা সকাল ও জাকিরসহ স্থানীয় বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ট্রাফিক বিভাগের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকির মাধ্যমে সড়কটি দ্রুতই ঝুঁকিমুক্ত হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ