বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওসমানীনগর উপজেলা শাখার আওতাধীন ৭ নং দয়ামীর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে দয়ামীর বাজারস্থ সাঈদ খান কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
দয়ামীর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. সুজন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ মিসবাহ্, সহ-সভাপতি আব্দুল রুপ আব্দুল ও দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক জাহেদ খান, কৃষকদলের সদস্য সচিব হাজী গনি মিয়া, দয়ামীর ইউনিয়ন যুবদলের সভাপতি কাওছার আহমদ, জুয়েল আহমদ, কৃষকদল সভাপতি গনি মিয়া, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সানুর আহমদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হুসিয়ার মেম্বার, রুম্মন আহমদ মেম্বার, কৃষকদলের মকবুল আহমদ মরি এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সমন্বয় আরও বাড়াতে হবে। ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম নিয়মিত ও গতিশীল করার মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
বক্তারা আরও বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ বাড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে।
কর্মী সভায় দয়ামীর ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন