বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে তার জন্য নির্ধারিত কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দপ্তর সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ ভবনে পৌঁছানোর পর কর্মকর্তারা মির্জা আব্বাসকে স্বাগত জানান। এরপর নিজের কার্যালয়ে গিয়ে বিভিন্ন নথিপত্র পর্যালোচনার মধ্য দিয়ে তিনি দিনের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি তথ্য অনুযায়ী, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
দাপ্তরিক কাজ শুরুর পর বৃহস্পতিবারই ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে যোগ দেন মির্জা আব্বাস। বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি হুইলচেয়ারে করে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করলে সংসদ সদস্যরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদও দীর্ঘ সময় পর সংসদে ফেরায় তাকে স্বাগত জানান।
এর আগে দীর্ঘদিন অসুস্থ থাকায় সংসদ অধিবেশনে উপস্থিত হতে পারেননি মির্জা আব্বাস। গত জুনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্পিকারকে পাঠানো চিঠিতে তার চিকিৎসাজনিত অনুপস্থিতিকে বিধি অনুযায়ী চিকিৎসা ছুটি হিসেবে গণ্য করার অনুরোধ জানানো হয়েছিল।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পরদিনই সংসদ ভবনে নিজের কার্যালয়ে কাজ শুরু করার পাশাপাশি সংসদ অধিবেশনেও অংশ নিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। বর্তমান সরকারে তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন