ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক:
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
সংগৃহীত

জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির জন্য আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশনে এসব কমিটি গঠন করা হয়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

নতুন কমিটিগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়কে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এবার সংসদীয় কমিটির নেতৃত্বে এলেন।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংসদ সদস্যরা রয়েছেন। কমিটির অন্য সদস্যদের মধ্যে মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, মো. জাহাঙ্গীর আলম মিয়া, মোসা. তাহসিনা রুশদী, বীথিকা বিনতে হোসাইন, মোহাম্মদ মজিবুর রহমান ও আতিকুর রহমান মুজাহিদ রয়েছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রকিবুল ইসলাম। কমিটিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ হাবিবুল ইসলাম, লুৎফর রহমান, মো. রুহুল আমিন দুলাল, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তারুজ্জামান, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান সদস্য হিসেবে রয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে। কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ আরও কয়েকজন সংসদ সদস্য রয়েছেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কলিম উদ্দিন আহমেদ। কমিটিতে মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. হারুনুর রশিদ, মোবাশ্বের আলম ভূইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী, সাইদ উদ্দিন আহমদ হানজালা ও ওবায়দুল্লাহ সালাফী সদস্য হিসেবে রয়েছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. আমানউল্লাহ আমান। কমিটিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানসহ ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবু, মো. মজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার রয়েছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আলহাজ মোহাম্মদ জি কে গউছকে। কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সরোয়ার আলমগীর, সুলতানা জেসমিন, মো. মাহবুবুল আলম, মো. আব্দুল আলীম ও মো. আবুল কালাম আজাদ সদস্য হিসেবে রয়েছেন।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নাসের রহমান। এতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ সদস্য হিসেবে রয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম জামাল। কমিটিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং অন্য সংসদ সদস্যরা রয়েছেন।

অন্যদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে। কমিটিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা ও বিলকিস বেগম সদস্য হিসেবে রয়েছেন।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, জবাবদিহি নিশ্চিত করা এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন করে এই ১০টি কমিটি গঠনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় তদারকি কাঠামো আরও বিস্তৃত হলো।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ