ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ২০২৫ সালের তুলনায় ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ২০২৫ সালের তুলনায় ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ২০২৫ সালের তুলনায় অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশের কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত অপরাধের পরিসংখ্যান এবং দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া সমন্বিত তথ্য বিশ্লেষণ করে সরকার এ মূল্যায়ন করেছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধের মাসিক পরিসংখ্যান পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হয়। প্রতিটি জেলা থেকে নিয়মিত এসব তথ্য সংগ্রহ ও হালনাগাদ করা হচ্ছে। আগের বছরের পরিসংখ্যানের সঙ্গে বর্তমান তথ্য তুলনা করেই আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০২৫ সালের তুলনায় আমরা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, সংখ্যা দিয়ে দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের সরকারি সূত্র। আপনারা চাইলে যাচাই করতে পারেন।”

অন্য কোনো সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তির দেওয়া পরিসংখ্যানের সঙ্গে পুলিশের তথ্যের পার্থক্য দেখা দিলে সেটি যাচাই করার ওপরও গুরুত্ব দেন তিনি। কারও কাছে ভিন্ন তথ্য থাকলে তা পুলিশকে দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি বা জিডির সংখ্যা প্রায় ১৫ হাজার এবং আগের তুলনায় তা বেড়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওই তথ্যের উৎস জানতে চান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তথ্যটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হলে তা যাচাই করে দেখা হবে। পুলিশের কাছে থাকা তথ্যের সঙ্গে সেটি মিলিয়ে দেখা প্রয়োজন।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে এবং সে লক্ষ্যে সরকার কাজ করছে।

সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনাগুলো নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে ছিনতাইয়ের প্রবণতা ইতোমধ্যে কমেছে এবং সামনে আরও কমবে।

পুলিশ বাহিনীর ভেতরে কেউ সরকারকে বিব্রত করা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালু রয়েছে। এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবিষ্যতে আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সরকার সক্ষম হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ২০২৫ সালের তুলনায় ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ