গাজীপুরের শ্রীপুরে (কাপাসিয়া রোড সংলগ্ন পটকা) এলাকায় অবস্থিত 'মসজিদে রাসুল জামে মসজিদে' দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাঁধা দিলে মসজিদের ইমামকে প্রাণনাশের হুমকি ও লাশ গুম করার ভয় দেখিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায় চোরের দল।
গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ ভোররাত অনুমান ৩:০০ ঘটিকার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা বলে জানানো হয়েছে। এ বিষয়ে মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ আলী (৭০) শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোররাতে ৩/৪ জনের একটি অজ্ঞাতনামা চোর চক্র মসজিদের দরজার তালা ভেঙে অনধিকার প্রবেশ করে। চোরেরা মসজিদ থেকে:
৫টি থাই গ্লাস (জানালার),২টি মাইক ইউনিট,
২টি সিলিং ফ্যান এবং
আনুমানিক ১৫০ ফিট মোটরের তার চুরি করে নিয়ে যায়।
চুরির সময় মসজিদে অবস্থানরত ইমাম মাওলানা আবদুল মান্নান বিষয়টি টের পেয়ে চুরি করতে বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে হত্যার হুমকি দেয়। এমনকি ঘটনাটি কাউকেই জানালে বা আইনি ব্যবস্থা নিলে তাঁকে খুন করে লাশ গুম করে ফেলার ভয় দেখিয়ে চোরেরা সটকে পড়ে।
পরে ভোর ৫:০০ ঘটিকার দিকে ফজরের নামাজ আদায় করতে এসে মসজিদের সভাপতিসহ মুসল্লিরা চুরির বিষয়টি দেখতে পান এবং ইমামের কাছ থেকে বিস্তারিত শোনেন। স্থানীয়দের দাবি, মসজিদ এলাকায় নিয়মিত বখাটে, নেশাখোর ও সন্দেহভাজন চোরদের আনাগোনা থাকে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও চুরিকৃত মালামাল উদ্ধারের আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন