ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক
প্রতিনিধি

মাদক প্রতিরোধে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ধামইরহাট থানাধীন ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের হরতকিডাঙ্গা স্কুলে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৫০০ জন মানুষ অংশ নেন।

সভায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব রয়েছে। সন্তানদের প্রতি পরিবারের সদস্যদের নজরদারি ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় আরও বলা হয়, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং সচেতনতাই পারে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে। মাদক ব্যবসা ও সেবনের তথ্য পুলিশকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

ধামইরহাট থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের উঠান বৈঠক ও মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

মাদক প্রতিরোধে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ধামইরহাট থানাধীন ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের হরতকিডাঙ্গা স্কুলে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৫০০ জন মানুষ অংশ নেন।

সভায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব রয়েছে। সন্তানদের প্রতি পরিবারের সদস্যদের নজরদারি ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় আরও বলা হয়, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং সচেতনতাই পারে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে। মাদক ব্যবসা ও সেবনের তথ্য পুলিশকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

ধামইরহাট থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের উঠান বৈঠক ও মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ