রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মিজানুর রহমান মিজান ওরফে ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায় বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় মিজান তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের সঙ্গে তিনি হাতাহাতিতে জড়ান এবং কয়েকজনকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে তাকে আটক করে কাফরুল থানায় নেওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
থানার এএসআই নাজমা আক্তার জানান, ডিএমপির ভ্রাম্যমাণ আদালত মিজানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। সাজা ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালান মিজানুর রহমান মিজান। মাত্র ১০০ টাকায় গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন