ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈশ্বরদীতে জামায়াতের দেয়া মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

ঈশ্বরদীতে জামায়াতের দেয়া মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ্ব মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও গুলি বর্ষণ এবং জামায়াতের পক্ষ থেকে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শহরের পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মোটর স্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু।

সভায় বক্তারা বলেন, জামায়াত নেতা আবু তালেব মন্ডল স্বয়ং উপস্থিত থেকে তাঁর ক্যাডার বাহিনী দিয়ে বিএনপি'র নেতাকর্মীদের ওপর হামলা ও গুলি বর্ষণ করেছেন। উল্টো তাঁরাই সংবাদ সম্মেলন করে বিএনপির ঘাড়ে দোষ চাপাতে চেয়েছেন। বক্তারা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে গুলি করা যে যুবককে দেখা গেছে, তার পরিচয় পাওয়া গেছে—ওই যুবক জামায়াতের সক্রিয় ক্যাডার তুষার মন্ডল। তাঁরা আরো বলেন, জামায়াত হচ্ছে মহান মুক্তিযুদ্ধে একাত্তরের স্বাধীনতা বিরোধী সংগঠন।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্ত্র হাতে থাকা তুষার মন্ডলকে গ্রেপ্তার করার দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি দেন যে, ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে ঈশ্বরদীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এজন্য স্থানীয় পুলিশ প্রশাসন এবং জামায়াত নেতা আবু তালেব মন্ডল দায়ী থাকবেন বলেও তাঁরা উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তুহিন চৌধুরী, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, সাবেক ছাত্রদল নেতা এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন এবং ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার সর্বশেষ নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ঈশ্বরদীতে জামায়াতের দেয়া মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ