ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দীর্ঘ স্থগিতাদেশের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

দীর্ঘ স্থগিতাদেশের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দিনগত রাত বারোটার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের স্বাক্ষরিত একটি পত্রে আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন ২০৪ সদস্যের এই কমিটিতে মুনতাছির মেহেদী হাসানকে আহ্বায়ক, মাসুদ রানাকে সদস্য সচিব, সালমান জোয়ারদারকে মুখ্য সংগঠক এবং রাজিয়া ভূঁইয়া রাজিতাকে মুখপাত্র করা হয়েছে।

কমিটিতে আশিককে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, ইয়াসির আরাফাত ইশানকে সিনিয়র যুগ্মসচিব, মাসুম আনামকে সিনিয়র মুখ্য সংগঠক এবং সাদিয়া আহমেদ সিনহাকে সিনিয়র সহ-মুখপাত্র করা হয়েছে। এছাড়া কমিটিতে আরও ২৭ জনকে যুগ্ম-আহ্বায়ক, ১৩ জনকে যুগ্ম-সদস্যসচিব, ২২ জনকে যুগ্ম মুখ্য সংগঠক, ৬০ জনকে সংগঠক, ১০ জনকে সহ-মুখপাত্র এবং ৬৪ জনকে সদস্য করা হয়।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা পত্রে ২৮৪ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু ওই কমিটি ঘোষণা দেওয়ার পর থেকেই পক্ষে-বিপক্ষে নানান কর্মসূচি পালন করেন চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এরপর ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটি উক্ত কমিটি স্থগিত ঘোষণা করে। পরবর্তী ২৮ ফেব্রুয়ারি কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ৩৭২ জন সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছিল, যেখানে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্যসচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক এবং টি এম মুশফিককেই মুখপাত্র করা হয়েছিল। পরবর্তীকালে গত ২৭ জুলাই কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হয়। এরপর চলতি মাসের ৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে পনেরো কার্যদিবসের মধ্যে কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

দীর্ঘ স্থগিতাদেশের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ