ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলে ৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি: নড়াইলে অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন—মো. শাকিল ভুঁইয়া (৩১) ও লাকু মোল্যা (৩৮)। শাকিল ভুঁইয়া নড়াইলের কালিয়া থানার বনগ্রাম এলাকার শহীদ ভুঁইয়ার ছেলে এবং লাকু মোল্যা একই এলাকার তোতা মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে নড়াইল সদর থানার বাঁশগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঁশগ্রাম বাজারে অভিযান চালানো হয়। এ সময় জনৈক জাকির মোল্যার ডেকোরেটর দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই আখতারুল ইসলামসহ একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আটক দুইজনের কাছ থেকে ৩৭ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ে তুলতে জেলা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

নড়াইলে ৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার