নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে পাঁচ খুনের ঘটনায় র্যাব-৬ যশোরের সদস্যরা প্রধান আসামি রনি শিকদারকে আটক করেছে। তাকে নড়াইল সদর উপজেলার তারাপুর শিকদার বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আটক রনি শিকদার ওই এলাকার আমিন শিকদার-এর ছেলে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অপর জড়িতদের ধরতে র্যাব অভিযান চালাচ্ছে।স্থানীয় সূত্র জানায়, সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লা ও তার অনুসারীদের রাজনৈতিক প্রভাব এবং এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির ‘পুরানো বনাম নব্য’ দ্বন্দ্বই এই হত্যাকাণ্ডের মূল কারণ। সোমবার ভোরে দেশীয় অস্ত্র ব্যবহারের সংঘর্ষে প্রাণ হারান খলিল গ্রুপের খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ। পাল্টা আঘাতে খায়ের গ্রুপের ওসিবুর মিয়াও নিহত হন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।