চাঁদপুরের হাইমচর উপজেলা-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা হলরুমে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জেন্ডার প্রোমোটার নুরজাহান রেখা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাকিল খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের অদম্য নারীরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখছেন। নারীদের অবদানকে স্বীকৃতি দিতে ‘অদম্য নারী পুরস্কার’ ও ‘বেগম রোকেয়া পদক’সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজমুল হাসান, অফিসার ইনচার্জ, হাইমচর থানা; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী; উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম চৌধুরী; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু; বিআরডিবি কর্মকর্তা আবদুস সালাম; সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বারেক বকাউল এবং সাংবাদিক মোঃ আলমগীর হোসেন আসিফসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।