ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোঃ গোলাম রব্বানী

মোঃ গোলাম রব্বানী

ফটো জার্নালিস্ট বগুড়া, ধুনট


বগুড়ার ধুনটে ১০৫ কেজি ওজনের বিশাল বাগার মাছ ধরা পড়েছে

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী ঘাট এলাকায় যমুনা নদীতে স্থানীয় জেলেদের বড়শিতে ধরা পড়েছে বিশালাকৃতির একটি বাগার মাছ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে ধরা এই মাছটির ওজন প্রায় ১০৫ কেজি।  স্থানীয় সূত্রে জানা গেছে, কুটির ঘাট এলাকার শ্রী রাম সুরুত চৌধুরী ও তার ছেলে রঞ্জন চৌধুরী ‘হাজারী বড়শি’ দিয়ে মাছ ধরার সময় এটি আটক হয়। মাছটি নদী থেকে তুলতে তাদের সহযোগিতা করেন একই এলাকার শ্রী মিঠুন চৌধুরী। মাছটি দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান। বাজারে বিক্রি না করে স্থানীয়দের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১ নম্বর ওয়ার্ডের চুনিয়াপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে মাছটি আনা হলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় যুবকরা মাছ কাটা ও বণ্টনের দায়িত্ব পালন করেন। মাছটি মোট ১১৮ ভাগে ভাগ করা হয় এবং প্রতি ৭৫০ গ্রাম ওজনের অংশের দাম রাখা হয় ১ হাজার টাকা। স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে এগিয়ে আসেন এবং দ্রুততম সময়ের মধ্যে সব ভাগ বিক্রি হয়ে যায়। বাসিন্দারা জানান, যমুনা নদীতে মাঝে মাঝে বড় মাছ ধরা পড়লেও ১০৫ কেজি ওজনের বাগার মাছ সচরাচর দেখা যায় না, তাই সবাই এই বিরল মাছটি দেখে এবং এর অংশীদার হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।

বগুড়ার ধুনটে ১০৫ কেজি ওজনের বিশাল বাগার মাছ ধরা পড়েছে