ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোঃ নাজমুল হাসান নাজির

মোঃ নাজমুল হাসান নাজির

Staff Reporter বগুড়া


শত কোটি টাকার সম্পদের মালিক ইউপি সচিব আবুল কালাম আজাদ

ইউনিয়ন পরিষদের সচিবের সরকারি বেতন তুলনামূলক কম হলেও বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে আবুল কালাম আজাদের বিরুদ্ধে। তার আয়ের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করতেন আবুল কালাম আজাদ। পরে ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন নাগরিক সেবার নামে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।অভিযোগ রয়েছে, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু সনদ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।একাধিক সূত্র দাবি করেছে, সাভারের তেতুলজোড়া ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকালে তৎকালীন চেয়ারম্যান সমরের সঙ্গে যোগসাজশ করে ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাত থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আবুল কালাম আজাদ অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক বনে যান। বর্তমানে তার কাটগড়া বাংলালিংক রোড এলাকায় সাততলা আলিশান বাড়ি ও একটি মার্কেট রয়েছে বলে জানা গেছে। এছাড়াও তার আরও একটি তিনতলা বাড়ি রয়েছে বলেও স্থানীয়রা দাবি করেছেন।এদিকে সরকারি হিসাবে আবুল কালাম আজাদের মাসিক বেতন প্রায় ২৪ হাজার ৫০০ টাকা। অথচ তার বাসার নিরাপত্তাকর্মীর বেতনই প্রায় ১৫ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে। ফলে তার সম্পদের উৎস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।এ বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে আবুল কালাম আজাদ দাবি করেন, ব্যাংক ঋণ নিয়ে তিনি বাড়িটি নির্মাণ করেছেন। তবে সাংবাদিকদের কাছে ব্যাংক ঋণের কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে জানা গেছে।বর্তমানে আবুল কালাম আজাদ শিল্পনগরী আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে কর্মরত আছেন। এ বিষয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করে পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

শত কোটি টাকার সম্পদের মালিক ইউপি সচিব আবুল কালাম আজাদ