ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পলাশবাড়ী‌তে পৃথক পৃথক ভা‌বে ঐ‌তিহা‌সিক আন্তজা‌র্তিক মে দিবস পা‌লিত

গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।এদিন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (৪৯৪), শ্রমিক কল্যাণ ফেডারেশন, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের পৃথক পৃথক আয়োজনে র‍্যালি বের করা হয়। র‍্যালিগুলো উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভাগুলোতে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জরুরি।উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমির আবু বক্কর ছিদ্দিকসহ বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এছাড়া গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চান, ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টার এবং জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে শ্রমিকদের কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী‌তে পৃথক পৃথক ভা‌বে ঐ‌তিহা‌সিক আন্তজা‌র্তিক মে দিবস পা‌লিত