ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নকল ব্যাংক চেক তৈরি ও ব্যাংকিং সাইবার প্রতারণা চক্রে সংশ্লিষ্টতার অভিযোগ

পর্ব -১দেশের ব্যাংকিং খাত ও সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক ব্যক্তির বিরুদ্ধে নকল ব্যাংক চেক প্রস্তুত ও বিক্রি এবং ব্যাংকিং সাইবার প্রতারণা চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপিত হয়েছে।অভিযোগে বলা হয়েছে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তাকাবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম (মজিবর), পিতাঃ মোঃ কাঞ্চন আলী, মাতাঃ আছিয়া খাতুন, উপজেলাঃ মঠবাড়িয়া, জেলাঃ পিরোজপুর। বর্তমানে সে ঢাকার পল্টন, মতিঝিল ও বাংলা মোটর, মগবাজার, মৌচাক ও উত্তরা এলাকায় এই অনৈতিক কার্যক্রম গুলো পরিচালনা করে  -এর বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের নকল বা ভুয়া চেক প্রস্তুত ও বিক্রি এবং সংঘবদ্ধ ব্যাংকিং সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যাংকিং খাত আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়ছে।অভিযোগ রয়েছে যে, তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ ও বদলির তদবিরের নামে দীর্ঘদিন ধরে প্রভাব খাটানোর চেষ্টা করে আসছেন। এ ধরনের তদবিরের আশ্বাস দিয়ে অসংখ্য মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া, অর্থ লেনদেনের অংশ হিসেবে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট ১৩টি ব্যাংক চেক গ্রহণ করেছেন বলেও অভিযোগ উঠেছে।নকল ব্যাংক চেক ও সাইবারভিত্তিক আর্থিক প্রতারণার অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই এ ধরনের অভিযোগের ক্ষেত্রে দ্রুত, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

নকল ব্যাংক চেক তৈরি ও ব্যাংকিং সাইবার প্রতারণা চক্রে সংশ্লিষ্টতার অভিযোগ