ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদকীয়

ঐতিহাসিক বদর দিবস আজ: ইসলামের প্রথম বিজয় স্মরণে

আজ ১৭ রমজান, ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন—ঐতিহাসিক বদর দিবস। দ্বিতীয় হিজরির এই দিনে, ৬২৪ খ্রিস্টাব্দের ১৩ মার্চ, মদিনা মুনাওয়ারা থেকে ৮০ মাইল দক্ষিণে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ।বদর যুদ্ধে ৩১৩ জন সাহাবি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে অংশগ্রহণ করেছিলেন। মুসলিমরা তৎকালীন সময়ের আধুনিক অস্ত্রে সজ্জিত মক্কার কাফের-মুশরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে ফেরেশতাদের মাধ্যমে মুসলিমদের এই বিজয় সম্ভব হয়েছিল।ঐতিহাসিক হিসেবে জানা যায়, মুসলিমদের মধ্যে ১৪ জন সাহাবি শহীদ হন। কাফেরদের মধ্যে ৭০ জন নিহত ও ৭০ জন বন্দি হন। মুসলিমদের এই অভাবনীয় বিজয় ইসলামের বিজয়ের সূচনা হিসেবে ইতিহাসে চিহ্নিত।প্রতি বছর ১৭ রমজান বিশ্বব্যাপী পালিত হয় বদর দিবস হিসেবে, মুসলিম সম্প্রদায়ের জন্য এটি মহান আল্লাহর সাহায্য ও ন্যায়ের প্রতি আস্থা স্মরণ করার দিন।

ঐতিহাসিক বদর দিবস আজ: ইসলামের প্রথম বিজয় স্মরণে