ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রবাসের খবর

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে আরও এক এজেন্সিসহ এবার ৩১২ সাব-এজেন্সির নাম প্রকাশ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় নতুন করে সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং ৩১২টি সাব-এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় মোট ২৬টি মূল এজেন্সির অধীনে এসব সাব-এজেন্সিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এ তালিকা প্রকাশ করে।নতুন তালিকার উল্লেখযোগ্য দিক হলো, প্রথমবারের মতো বাংলাদেশের সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বোয়েসেলকে এতে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধীনে ৬২টি রিক্রুটিং প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে রাখা হয়েছে।এর বাইরে আগে তালিকাভুক্ত ২৫টি রিক্রুটিং এজেন্সির অধীনে আরও ২৫০টি প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সব মিলিয়ে ২৬টি মূল এজেন্সির অধীনে সাব-এজেন্সির সংখ্যা দাঁড়িয়েছে ৩১২টিতে।এর আগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম অনুমোদিত তালিকায় প্রকাশ করা হয়েছিল। এবার বোয়েসেল যুক্ত হওয়ায় মূল এজেন্সির সংখ্যা বেড়ে ২৬টিতে দাঁড়িয়েছে।বোয়েসেলের অধীনে থাকা সাব-এজেন্সিগুলোর মধ্যে রয়েছে অরভিল ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, দ্য রংপুর ওভারসিজ, আল জাহান ইন্টারন্যাশনাল, পোর্টসিটি ইন্টারন্যাশনাল লিমিটেড, জেটিসি এমপ্লয়মেন্ট এজেন্সি, এশিয়াটিক ট্যালেন্টস, অপশন ম্যানপাওয়ার সার্ভিস, আবিদ করপোরেশন, আল-শামীম ওভারসিজ লিমিটেড, ফাস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল লিমিটেডসহ মোট ৬২টি প্রতিষ্ঠান।অন্য ২৫টি মূল এজেন্সির প্রত্যেকটির অধীনে বিভিন্ন রিক্রুটিং প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে রাখা হয়েছে। এসবের মধ্যে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট ওভারসিজ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল ও এ-প্লাস ইন্টারন্যাশনালসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।নতুন তালিকা প্রকাশের ফলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় আরও বেশি রিক্রুটিং প্রতিষ্ঠান যুক্ত হওয়ার সুযোগ তৈরি হলো। এফডব্লিউসিএমএসে প্রকাশিত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই সংশ্লিষ্ট কর্মী নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে আরও এক এজেন্সিসহ এবার ৩১২ সাব-এজেন্সির নাম প্রকাশ