ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এক্সক্লুসিভ

নওগাঁর পোরশায় কাদা মাটির নিচে কষ্টিপাথর সদৃশ দেবতার মূর্তি উদ্ধার

নওগাঁর পোরশায় কাদা মাটির নিচ থেকে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ একটি হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকারও বেশি বলে জানা গেছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজন মোবাইল ফোনে পোরশা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান। স্থানীয়রা জানান, উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর কানাপাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদা মাটির নিচে একটি মূর্তি পড়ে থাকতে দেখা গেছে।সংবাদ পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশের একটি দল বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কাদা মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা প্রায় ২৫ ইঞ্চি এবং প্রস্থ ১১ ইঞ্চি। এর ওজন আনুমানিক ১৯ কেজি ৮০০ গ্রাম। মূর্তিটি কষ্টিপাথরের তৈরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এর সম্ভাব্য মূল্য ১০ লাখ টাকারও বেশি।উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পোরশা থানা পুলিশের হেফাজতে সংরক্ষিত রয়েছে। মূর্তিটির প্রকৃতি, মূল্য ও উৎস যাচাইসহ এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁর পোরশায় কাদা মাটির নিচে কষ্টিপাথর সদৃশ দেবতার মূর্তি উদ্ধার