ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্রীপুরে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

‎‎টিপুসলতান, শ্রীপুর:গাজীপুর প্রতিনিধি‎‎গাজীপুর জেলার শ্রীপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শ্রীপুর পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট (রবিবার) সকাল ১০টায় স্থানীয় সবুজ পাতা রিসোর্টে এই সভার আয়োজন করা হয়।শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: হুমায়ুন কবির সরকার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব মো: বিল্লাল হোসেন বেপারী-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির  সিনিয়র  যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা: এস.এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি।‎‎সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওঃ এস.এম রুহুল আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  আছেেন শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি  জনাব আব্দুল মুনসুর মন্ডল, সিনিয়র যুগ্মআহবায়ক জনাব মো: আনোয়ার হোসেন বেপারী এবং অ্যাডভোকেট আহসান কবির।সভায় বক্তারা দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও গতিশীল করার তাগিদ দেন। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের যেকোনো রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। বর্ধিত সভায় শ্রীপুর পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রীপুরে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত