ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাতকানিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরমানের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৬ নম্বর এঁওচিয়া ইউনিয়নে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার ওয়াহিদার পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত আরমান উদ্দিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা যায়, আরমান উদ্দিন পেশায় একজন দক্ষ বৈদ্যুতিক মেকানিক ছিলেন।বুধবার দুপুরে বাড়ির পাশের একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করছিলেন আরমান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এঁওচিয়া এলাকায় আরমান নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর তারা পেয়েছেন।

সাতকানিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরমানের মৃত্যু