ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভোলায় সবজির দাম কমেছে অর্ধেক, ক্রেতাদের স্বস্তি

রমজানের মাঝামাঝিতে এসে ভোলার কাঁচাবাজারগুলোতে সব ধরনের সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজির সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজি এখন কেজিপ্রতি ১৪ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। রমজানের শুরুতে ৪৫-৫০ টাকা কেজির টমেটো এখন বিক্রি হচ্ছে ২৫ টাকায়, কাঁচামরিচ ২০০ থেকে নেমে এসেছে ১০০ টাকায় এবং লেবুর দামও প্রায় অর্ধেকে নেমেছে।বাজারে বর্তমানে বাঁধাকপি ১৫, আলু ১৪, সিম ২০, টমেটো ২৫, ফুলকপি ৩০, শসা ৩০, গাজর ৩৫, মিষ্টিকুমড়া ৩৫ এবং বেগুন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে মেঘনা-তেঁতুলিয়ায় মাছ ধরায় নিষেধাজ্ঞা চলমান থাকায় চাষের মাছের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।ক্রেতারা জানান, সবজির দাম তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় চাহিদামতো কেনাকাটা করতে পারছেন। তবে ভবিষ্যতেও এই অবস্থা বজায় রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান তারা। বিক্রেতারা জানান, বাজারে কোনো পণ্যের সংকট নেই এবং ৮০ ভাগ সবজিই স্থানীয়ভাবে উৎপাদিত, যা দাম কমার মূল কারণ। রমজানে সবজিসহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ভোলা জেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে।

ভোলায় সবজির দাম কমেছে অর্ধেক, ক্রেতাদের স্বস্তি