ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মিজানুর রহমান

মিজানুর রহমান

গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি গাইবান্ধা, গোবিন্দগঞ্জ


গোবিন্দগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত, আহত ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কফিল উদ্দিন মাস্টার ওই গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে এবং স্থানীয় রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কফিল উদ্দিন মাস্টারের সঙ্গে তার ভাতিজা আব্দুল জলিল মেম্বারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন নিহতের স্ত্রী পান্না বেগম (৫০), একই গ্রামের মধু মিয়ার স্ত্রী দুলুফা বেগম (৩২), এবং আব্দুর রহিম মিয়ার তিন ছেলে মতিয়ার রহমান (৪২), মধু মিয়া (৩৯) ও আতোয়ার রহমান (৩৫)। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

গোবিন্দগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত, আহত ৫