ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ, শীর্ষে কে?

শিল্পখাতে নানা চ্যালেঞ্জের মধ্যেও বিশ্ব তৈরি পোশাক রপ্তানির বাজারে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। মার্কিন ক্রেতাদের একটি বড় অংশ চীনের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকতে থাকায় এ অবস্থান ধরে রাখতে সুবিধা পেয়েছে দেশটি।বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় এ রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। তবে বছর ব্যবধানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি ছিল প্রায় ১১ শতাংশ।[TECHTARANGA-POST:12447]অন্যদিকে, ইউএস অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ কমে ৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে এ পতনের হার যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি কমার হার, অর্থাৎ ৯ দশমিক ৩ শতাংশের তুলনায় কম।এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ সরবরাহকারী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ভিয়েতনাম।অর্থনীতিবিদ মাহফুজ কবিরের মতে, ভিয়েতনাম দ্রুত এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করছে। ফলে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হলে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় অটোমেশন বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করা জরুরি। ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, বৈশ্বিক পোশাক রপ্তানি কিছুটা কমলেও শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন। তালিকায় বাংলাদেশের পর রয়েছে ভিয়েতনাম, এরপর যথাক্রমে ভারত ও তুরস্ক।

বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ, শীর্ষে কে?