ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন’: শ্রীমঙ্গলে নবনির্বাচিত এমপির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আজ মঙ্গলবার সকালে শহরের সাগরদিঘি সড়কের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের হলরুমে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।সভায় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কবি দীপেন্দ্র ভট্টাচার্য, জোষ্ঠ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন, “আপনারা সাংবাদিকরা কারো লেজুড়বৃত্তিক হবেন না। নিরপেক্ষভাবে সংবাদ লিখুন। আমার দলের নেতাকর্মী কিংবা আমার উপর যদি কোন দোষগুণ পান তা প্রকাশ করুন। গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন।”তিনি আরও উল্লেখ করেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে নানা সমস্যা রয়েছে, পাশাপাশি সম্ভাবনাও আছে। যানজট শ্রীমঙ্গল শহরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর সমাধানে বাইপাস সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। এছাড়া আগামী নির্বাচনের আগেই পৌরসভা সীমানা বর্ধিত করার পরিকল্পনা রয়েছে।দুর্নীতি ও মাদকের বিষয়ে তিনি জিরো টলারেন্স নীতিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আরও তৎপর হতে নির্দেশ দিয়েছেন।সভায় সাংবাদিকরা স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে প্রশ্ন করেন। এমপি চৌধুরী সব বিষয়েই সক্রিয়ভাবে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।

‘গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন’: শ্রীমঙ্গলে নবনির্বাচিত এমপির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়