রুপক চক্রবর্তী শরীয়তপুর জেলা প্রতিনিধিঃশরীয়তপুরে অভিযান চালিয়ে আনুমানিক ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মঙ্গলবার (২১ জুলাই) শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি প্লাস্টিকের বস্তায় রাখা আনুমানিক ১০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।প্রাথমিক তথ্যে জানা যায়, আটক ব্যক্তিরা মোটরসাইকেলে করে গাঁজার চালান মাদারীপুরে নিয়ে যাচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করলে তাদের আটক করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।