ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদকাসক্ত ব্যক্তির লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর এলাকায় মাদকাসক্ত বরকত শেখের লাঠির আঘাতে ৬৫ বছর বয়সী মো. শমশের আলী শেখের মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বরকত শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন করছিলেন। এ সময়ে তিনি শমশের আলীর সঙ্গে বিরোধে লিপ্ত হন। ভোরের সময় বরকত শেখ শমশের আলীর বাড়িতে গিয়ে ভাঙচুর শুরু করলে প্রতিবাদ করলে লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় শমশের আলীকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।স্থানীয়রা মাদকাসক্ত বরকত শেখকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, বরকত শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকাসক্ত ব্যক্তির লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু