ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিশোরগঞ্জে জোটের প্রার্থীর কম্বল বিতরণকে কেন্দ্র করে দ্বন্দ্ব ও অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বিএনপির স্থানীয় নেতারা ১১ দলীয় প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিনের বিরুদ্ধে কম্বল ও চাদর বিতরণের অভিযোগ করেছেন। একই সঙ্গে জোটের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিন অভিযোগ করেছেন, স্থানীয় যুবদলের নেতাদের আকস্মিক হামলায় তার দলের নারী কর্মীরা হেনস্তার শিকার হয়েছেন।সোমবার দুপুরে ভৈরব পৌর ৭নম্বর ওয়ার্ডের গাছতলা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপির যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জানান, স্থানীয় একটি স্কুলে নারীদের কম্বল বিতরণ হচ্ছে এমন খবর পেয়ে তিনি সঙ্গে পাঁচজনকে নিয়ে প্রতিবাদে যান। উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ড শুরু হলে ভৈরব থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি বিশেষ দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রাত ৮টায় নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাওলানা আতাউল্লাহ আমিন অভিযোগ করেন, কম্বল বিতরণের অভিযোগ মিথ্যা এবং তার দলের মা-বোনেরা বাড়ি ফিরার সময় স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কে এম মামুনুর রশীদ জানিয়েছেন, বিষয়টি নজরে আনা হয়েছে এবং সবকিছু পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জে জোটের প্রার্থীর কম্বল বিতরণকে কেন্দ্র করে দ্বন্দ্ব ও অভিযোগ