ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাতিয়া জেলার সম্ভাব্য উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আব্দুল হান্নান মাসউদ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নির্বাচিত হলে হাতিয়াকে পৃথক জেলা এবং নোয়াখালীকে পুনর্বিন্যস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।সোমবার বিকেলে ওছখালী কে এস এস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি বলেন, হাতিয়াকে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ও অনিয়ম থেকে মুক্ত করা হবে। রাজনীতি হবে জনগণের অধিকার রক্ষায়, আর ঘাটে চাঁদাবাজির কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, সকলকে দায়িত্ব ও জবাবদিহিতার মধ্যে রেখে রাজনীতি পরিচালনা করা হবে।আবদুল হান্নান মাসউদ আরও বলেন, “আমাদের ওপর কোনো আঘাত বা হামলা হলে আমরা প্রতিশোধ নেব না। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে হাতিয়াকে নতুনভাবে গড়ে তুলব।”তিনি নিজের নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেন, যা স্থানীয় সিএনজি চালক, ঘাটের শ্রমিক ও সকল পেশার মানুষের অধিকারের প্রতি সমর্থন জ্ঞাপন করে। প্রার্থী বক্তব্যে নদী ভাঙন প্রতিরোধ, বেড়ীবাঁধ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন সম্প্রসারণ এবং নদী বন্দর স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন।

হাতিয়া জেলার সম্ভাব্য উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আব্দুল হান্নান মাসউদ