ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লালছড়িতে UPDFএর কথিত চাঁদা সংগ্রহকারী আটক

পার্বত্য জেলা রামগড় উপজেলার লালছড়ি এলাকায় চাঁদা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করেছে। পরে অসুস্থ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম সুইবাঅং মারমা। তিনি চাঁদা আদায়ের সময় গ্রামবাসী তাকে আটক করেন। ঘটনার সময় উত্তেজনা সৃষ্টি হয় এবং তাকে গণপিটুনির শিকার হতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় সদস্যরা তাকে বিজিবির কাছে হস্তান্তর করেন। অসুস্থতার কারণে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মত প্রকাশিত হচ্ছে। এক পক্ষ দাবি করছে, ঘটনা ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে এবং নিরীহ জনগণের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে সংশ্লিষ্ট মহল অভিযোগ করেছে, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আড়াল করতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালছড়িতে UPDFএর কথিত চাঁদা সংগ্রহকারী আটক