মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম বিসিএসের ৭ জন তরুণ চিকিৎসক নতুনভাবে যোগদান করেছেন। নতুন ও পুরাতন চিকিৎসক মিলিয়ে হাসপাতালের চিকিৎসক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দ্বীপাঞ্চলের মানুষের মধ্যে সহজ ও মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ার আশাবাদ সৃষ্টি করেছে।নতুন যোগদানকৃত চিকিৎসকদের মধ্যে পাঁচজনের বাড়ি মহেশখালী উপজেলায় এবং দুইজন পার্শ্ববর্তী উপজেলা পেকুয়া ও বাঁশখালী-এর বাসিন্দা। তাঁদের যোগদানকে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাগত জানিয়েছেন।এক সপ্তাহ আগে হাসপাতালটিতে গর্ভবতী মায়েদের জন্য সিজারিয়ান অপারেশন ও জেনারেল সার্জারি সেবা চালু হয়েছে। নতুন চিকিৎসকদের সংযুক্তির মাধ্যমে এ সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা এখন নিজ এলাকায় উন্নত চিকিৎসা পাবেন বলে মনে করছেন স্থানীয়রা।নতুন যোগদানকারী চিকিৎসকরা হলেন:ডা. শাহরিয়ার চৌধুরী রিফাত (বাঁশখালী)ডা. আবু জর গিফারী (পেকুয়া)ডা. রোকন উদ্দিন (ছোট মহেশখালী)ডা. আরমান কাদের (মাতারবাড়ী)ডা. আরিফুল ইসলাম (কালারমারছড়া)ডা. এ আর এম ফয়জান কিবরিয়া (হোয়ানক)ডা. উম্মে সিজরাতুন তানবিন (হোয়ানক)বর্তমানে হাসপাতালে সরাসরি কর্মরত মহিলা চিকিৎসকের সংখ্যা তিনজন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মাহাফুজুল হক জানিয়েছেন, নবযোগদানকৃত চিকিৎসকরা মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং উচ্চতর প্রশিক্ষণ কোর্সে অধ্যয়নরত আছেন। তিনি আশা প্রকাশ করেছেন, তাঁদের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে এবং সেবার মান বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।স্থানীয় জনগণ আশা করছে, নতুন এই তরুণ চিকিৎসকরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিন-রাত দায়িত্ব পালন করে মহেশখালীর মানুষের আস্থা বৃদ্ধি এবং হাসপাতালের সুনাম আরও মজবুত করবেন।