"ডেঙ্গুমুক্ত কক্সবাজারআমাদের দৃঢ় অঙ্গীকার"এই প্রত্যয় নিয়ে আজ ১৪ই মার্চ, জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং কক্সবাজার সিভিল সার্জন অফিস এবং কক্সবাজার পৌরসভার সার্বিক সহযোগিতায় সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আঃ মান্নান-এর নেতৃত্বে র্যালিটি কক্সবাজার জেলা বাস টার্মিনাল ও পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করে। র্যালি শেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সরাসরি ঔষধ স্প্রে করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)নিজাম উদ্দিন আহমদ,উপজেলা নির্বাহী অফিসার (সদর) সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।উল্লেখ্য যে, গত ১০ই মার্চ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভার নির্দেশনা এবং পরামর্শের আলোকে এখন থেকে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল করা হবে জানান জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।তিনি আরোও বলেন এই উদ্দেশ্যকে সামনে রেখে অতিসত্বর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা আয়োজনের মাধ্যমে ব্যাপক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। উপস্থিত সকলকে সচেতন হওয়ার এবং পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলার আহবান জানান ।