ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোঃ নুর নবী

মোঃ নুর নবী

মাটিরাঙা (খাগরাছড়ি) প্রতিনিধি


মাটিরাঙ্গায় পারিবারিক অনুষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী

মাটিরাঙ্গায় পারিবারিক অনুষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী রফিক মিয়ার বাড়িতে আকিকার অনুষ্ঠানের আয়োজন চলছে এমন সময় সময় স্থানীয় কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা করে রফিক মিয়ার বাড়িতে,গতকাল(২২/৮/২৬) রোজ শনিবার বাদ মাগরিব মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সিন্দুকডেবা এলাকায়  রফিকুল ইসলাম এর বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে  জনৈক ব্যক্তি সহ প্রায় ২০/২৫ জন সন্ত্রাসী কায়দায় অর্তকিত ভাবে হামলা করে বলে  অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ সময় অনুষ্ঠানে রান্নার কাজে  ব্যবহৃত কাঠের সরঞ্জাম দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয় রফিকুল ইসলামের গায়ে এবং এই হামলায়  রফিকুল ইসলাম, জয়নাল আবেদিন (রফিকুল ইসলাম এর বিয়াই),আবু তাহের, রহিমা আক্তার ( রফিকুল ইসলামের মেয়ে), ও সিরাজুল ইসলাম ( রফিকুল ইসলাম এর জামাতা) সহ ৫ জন  আহত হন ।গুরুতর জখম  অবস্থায় স্থানীয় লোকজন এর সহযোগিতা রফিকুল ইসলামসহ  আহত ব্যক্তিগন হাসপাতালে ভর্তি আছে জানিয়েছে স্থানীয় একটি সূত্র এবং জয়নাল আবেদিন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে যায়।একজন ব্যক্তির পারিবারিক অনুষ্ঠানে এ ধরণের ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলার আমীর মাওলানা মোঃ  আব্দুল জলিল,উক্ত বিষয়ে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে যোগাযোগ করা হলে প্রাথমিকভাবে একটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাইন্দং পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মনিরুল ইসলাম উক্ত, বিষয়ে তিনি  ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছেন বলে জানিয়েছেন, তবে এই ঘটনার বিস্তারিত কোন কিছু  এবং ঘটনার সূত্রপাত সম্পর্কে কোন তথ্য জানা যায়নি  প্রাথমিকভাবে ঘটনার সূত্রপাত রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে, স্থানীয় প্রতিবেশী এবং স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এমনটাই ধারণা করা হচ্ছে,পাশাপাশি মাটিরাঙ্গা উপজেলার একাধিক নেটিজেন ও সুশীল সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন,

মাটিরাঙ্গায় পারিবারিক অনুষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী