১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।এর আগে প্রধানমন্ত্রী ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনের কারণে তার বগুড়া সফর স্থগিত করা হয়েছে।বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, ১০ মার্চের কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এবং পরে নতুন তারিখ ঘোষণা করা হবে। তিনি সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন চলায় ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি রাখেননি।