ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে অভিযোগ ভিত্তিহীন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্তব্য করেছেন যে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে এমন কোনো ভিত্তি বা প্রমাণ নেই।মঙ্গলবার বার্তা সংস্থা আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ব্রুনাইয়ে অবস্থানকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মূল ভিত্তি ছিল ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে—তবে মস্কো এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ খুঁজে পায়নি। তিনি বলেন, ইরানের ওপর এই হামলার ফলে সমগ্র মধ্যপ্রাচ্য অর্থনৈতিক ও মানবিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এতে হতাহতের ঘটনা ঘটছে।