ছেলের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনি এলাকায় তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ জুন) সংসদে বিরোধীদলীয় সদস্য শফিকুল ইসলাম বিষয়টি উত্থাপন করলে এ নিয়ে ব্যক্তিগত কৈফিয়ত দেন প্রতিমন্ত্রী।ছাঁটাই প্রস্তাবের আলোচনায় শফিকুল ইসলাম অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর এলাকায় একটি ইউনিয়নের নাম তাঁর বংশের নামে ‘মীরবাড়ি’ রাখা হয়েছে এবং আরও দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে তাঁর দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে। তিনি বলেন, পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী নিজেই নাকচ করেছেন। অতীতে নাম পরিবর্তনের রাজনীতি নিয়ে দীর্ঘ সময় নষ্ট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একই ধরনের সংস্কৃতি আবার ফিরে আসা উচিত নয়।অভিযোগের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নামকরণের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তিনি জানান, মোকামতলার সৈয়দপুর ও দেউলি ইউনিয়ন দুটি আকারে বড় হওয়ায় প্রশাসনিক সুবিধার্থে সেগুলো পুনর্গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের যাচাই-বাছাই এবং গণশুনানির ভিত্তিতে নতুন ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করা হয়েছে।প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সীমান্ত’ ইউনিয়ন। অন্যদিকে গাইবান্ধার নিকটবর্তী ও অপেক্ষাকৃত দূরবর্তী অবস্থানে থাকা নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘দিগন্ত’। তিনি দাবি করেন, এসব নাম তাঁর সন্তানদের নামের সঙ্গে মিল থাকলেও তা সম্পূর্ণ কাকতালীয় এবং ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় নির্ধারিত হয়েছে।সূত্রঃ চ্যানেল ২৪#আর ইউ এস