মোদির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, মধ্যপ্রাচ্য সংকট ও দ্বিপক্ষীয় সম্পর্কে জোর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে প্রায় ৪০ মিনিটের একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত কথা হয়।ফোনালাপের সময় প্রেসিডেন্ট ট্রাম্প মোদিকে উদ্দেশ করে বলেন, “আমরা আপনাকে ভালোবাসি।” আলোচনার পর বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম দুই নেতা সরাসরি ফোনে কথা বলেন। আলোচনায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্য পরিস্থিতি প্রাধান্য পায়।ফোনালাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোদি বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে ফোন পেয়েছেন এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, দুই দেশ তাদের “বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ”।মোদি তার পোস্টে আরও উল্লেখ করেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে এবং হরমুজ প্রণালি নিরাপদ ও খোলা রাখার বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্য এই প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বিষয়টি বৈশ্বিক অর্থনীতির জন্যও তাৎপর্যপূর্ণ।ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর এই ফোনালাপকে “ইতিবাচক ও ফলপ্রসূ” বলে উল্লেখ করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিতভাবে প্রধানমন্ত্রী মোদিকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে আপডেট দেন। গোর আরও বলেন, সাম্প্রতিক আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতার বিভিন্ন বিষয় উঠে এসেছে।একটি পৃথক সাক্ষাৎকারে গোর দাবি করেন, ফোনালাপ চলাকালীন ট্রাম্প মোদিকে বলেন, “আমি শুধু আপনাকে জানাতে চাই, আমরা সবাই আপনাকে ভালোবাসি।” এই মন্তব্যটি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।এর আগে দুই নেতা সর্বশেষ ২৪ মার্চ কথা বলেছিলেন। ওই সময় মোদি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছিলেন এবং দ্রুত শান্তি পুনরুদ্ধারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সাম্প্রতিক ফোনালাপকে সেই ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি, জ্বালানি নিরাপত্তা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।ফোনালাপে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কারণ এটি বিশ্ব তেলের সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান রুট। যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এই ফোনালাপকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নিয়মিত যোগাযোগ ভবিষ্যৎ আঞ্চলিক নীতি নির্ধারণে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।তবে ট্রাম্পের “আমরা আপনাকে ভালোবাসি” মন্তব্য ঘিরে কূটনৈতিক শিষ্টাচার ও রাজনৈতিক বার্তার ব্যাখ্যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটি ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত হলেও এর কূটনৈতিক প্রভাবও উপেক্ষা করা যাচ্ছে না।#আরএ