ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়ল

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফিসহ আগামী ১৫ ও ১৬ জুন ফরম পূরণের সুযোগ থাকবে। একই সঙ্গে ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময়ও ১৬ জুন নির্ধারণ করা হয়েছে।সোমবার (১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আকর্ষণ করে জানানো হয়, বর্ধিত সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।বোর্ডের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফরম পূরণ ও ফি জমা সংক্রান্ত কাজ শেষ করতে হবে।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়ল