প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, জানালেন পররাষ্ট্র সচিব
আগামী ২২ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন তারেক রহমান। এই সফরে দুই দেশের মধ্যে বড় পরিসরের কূটনৈতিক অগ্রগতি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আসাদ আলম সিয়াম।শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৩টি এমওইউ, দুইটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল অন্তর্ভুক্ত থাকতে পারে।তিনি আরও জানান, সফরকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে উন্নয়ন, বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এসব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
এই সফরকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।