ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নারী এমপিদের সংসদে ভূমিকা রাখার আশা মির্জা ফখরুলের

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা জাতীয় সংসদকে কার্যকর ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৪ মে) দুপুরে সরকারদলীয় জোটের সদ্য শপথ নেওয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় নারী সংসদ সদস্যরা জানান, তারা ন্যায় ও সাম্যের সমাজ গঠনে কাজ করবেন এবং নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন। এর আগে গত রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নেন। পরে সংসদের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নারী এমপিদের সংসদে ভূমিকা রাখার আশা মির্জা ফখরুলের