ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিনেমা ভালো না লাগলে টিকিটের টাকা ফেরত!

কুরবানির ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। দর্শকদের ভিড় ও আগ্রহের মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অবলম্বনে নির্মিত ‘মাসুদ রানা’ সিনেমা। এতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি।ঈদের দিন মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, এবারের ঈদের সেরা সিনেমা হবে ‘মাসুদ রানা’। একই সঙ্গে তিনি দর্শকদের জন্য এক ব্যতিক্রমী ঘোষণা দেন—কেউ যদি সিনেমাটি পছন্দ না করেন, তাহলে টিকিটের পেছনে নাম ও বিকাশ নম্বর লিখে জাজ মাল্টিমিডিয়ার ঠিকানায় পাঠালে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।তিনি আরও বলেন, নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করার কারণে শুরুতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও দর্শকদের আস্থার ওপর তিনি বিশ্বাস রাখেন।এছাড়া আরও এক কঠোর মন্তব্যে আব্দুল আজিজ বলেন, এই ছবি যদি ঈদের সেরা সিনেমা না হয়, তবে তিনি ও তার প্রতিষ্ঠান আর কখনও সিনেমা নির্মাণ করবেন না। প্রথম দিনের টিকিট বিক্রি প্রত্যাশা অনুযায়ী হয়েছে বলেও তিনি জানান এবং অগ্রিম বুকিংও সন্তোষজনক বলে দাবি করেন। ঈদ মৌসুমে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতার মধ্যেও ‘মাসুদ রানা’ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সিনেমা ভালো না লাগলে টিকিটের টাকা ফেরত!