ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলের ইঙ্গিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি চুক্তি কার্যকর হলে ইরান প্রায় ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল পাওয়ার সুযোগ পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, চুক্তির শর্ত মানলে তেহরান বৈশ্বিক অর্থনীতিতে পুনরায় যুক্ত হওয়ার সুযোগ পাবে।ভ্যান্সের বক্তব্য অনুযায়ী, এই তহবিল গালফ কোস্ট কোয়ালিশনের অর্থায়নে গঠিত হতে পারে এবং তা ইরানের অর্থনৈতিক পুনর্গঠনে ব্যবহার করা হবে। তবে এর বিনিময়ে দেশটিকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সম্পূর্ণভাবে সরে আসতে হবে।তিনি আরও বলেন, ইরান চুক্তির শর্ত পূরণ করলে নিষেধাজ্ঞামুক্ত অর্থনীতিতে প্রবেশ ও আন্তর্জাতিক বিনিয়োগ পাওয়ার সুযোগ পাবে। একইসঙ্গে উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ সম্ভাবনাও উন্মুক্ত হতে পারে।সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স স্পষ্ট করেন, ইরানের দাবি অনুযায়ী ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদের বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত নয়। তবে এ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানান তিনি।তিনি অভিযোগ করেন, চুক্তি নিয়ে ইরানের কট্টরপন্থিরা জনগণের কাছে শুধুমাত্র সুবিধার দিক তুলে ধরবে, কিন্তু শর্তসাপেক্ষ ছাড়ের বিষয়টি আড়াল করতে পারে।ভ্যান্সের দাবি, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালিতে চলাচল স্বাভাবিক হবে এবং তেলের বাজারে স্থিতিশীলতা ফিরবে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে দুই ধাপের যাচাই প্রক্রিয়া থাকবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, চুক্তি বাস্তবায়িত হলে ইরান একটি স্বাভাবিক অর্থনৈতিক ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ পাবে, অন্যথায় আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়বে।#আর ইউ এস 

ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলের ইঙ্গিত