ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অভিষেক ম্যাচেই ৫ উইকেট, ৪২ বছরের রেকর্ড ভাঙলেন মিনহাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেই ইতিহাস গড়লেন পাকিস্তানের তরুণ বাঁহাতি স্পিনার Arafat Minhaj। অভিষেক ম্যাচে ৫ উইকেট শিকার করে তিনি পাকিস্তান ক্রিকেটের ৪২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন।রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে আরাফাত ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন। তার স্পিনের সামনে অস্ট্রেলিয়ার টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হন। ম্যাথু শর্ট, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন ও নাথান স্মিথ—সবাই তার শিকার হন। তার এই দুর্দান্ত স্পেলের কারণে অস্ট্রেলিয়া ২০০ রানে গুটিয়ে যায়।পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে এর আগে অভিষেকে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার রেকর্ড ছিল, যা জাকির খান, আবদুল কাদির, আবরার আহমেদ ও সরফরাজ নাওয়াজের মতো বোলারদের দখলে ছিল। ১৯৮৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ রানে ৪ উইকেট নিয়ে দীর্ঘদিন শীর্ষে ছিলেন আবদুল কাদির।এবার সেই রেকর্ড ছাড়িয়ে অভিষেকেই ৫ উইকেট নিয়ে নতুন ইতিহাস গড়লেন আরাফাত মিনহাজ। বিশ্ব ক্রিকেটের বিশেষ তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি। ওয়ানডে অভিষেকে এখন পর্যন্ত মাত্র ১৬ জন বোলার ৫ বা তার বেশি উইকেট নিতে পেরেছেন।এই তালিকায় রয়েছেন বাংলাদেশের Mustafizur Rahman ও Taskin Ahmed, দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড, শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং নিউজিল্যান্ডের ব্রায়ান ভেট্টোরির মতো নামও। অভিষেকেই এমন পারফরম্যান্স পাকিস্তান ক্রিকেটে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন নজর থাকবে আন্তর্জাতিক ক্রিকেটে এই ধারাবাহিকতা কতদূর ধরে রাখতে পারেন আরাফাত মিনহাজ।

অভিষেক ম্যাচেই ৫ উইকেট, ৪২ বছরের রেকর্ড ভাঙলেন মিনহাজ